চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত
চট্টগ্রামের কদমতলী এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন এক নিরাপত্তা রক্ষী।
রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মো. শহিদুল্লাহ (৬২) বিএসটিআই’র আগ্রাবাদ কার্যালয়ের নিরাপত্তা রক্ষী। তার বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার ঘাগড়া গ্রামে।
চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই মো. জহির আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কদমতলী এলাকার রেললাইন ধরে স্টেশনের দিকে যাচ্ছিলেন শহিদুল্লাহ।
“এসময় পেছন থেকে আসা মহানগর প্রভাতী ট্রেন দেখে দ্রুত সরতে গিয়ে রেললাইনের স্লিপারে পা পিছলে পড়ে গেলে ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।”
ঘটনাস্থলেই শহিদুল্লাহ মারা যান বলে জানান এসআই জহির।
