২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডায়িং কারখানাকে জরিমানা

অনুমোদনের বাইরের যন্ত্রপাতি ব্যবহারের অভিযোগে চট্টগ্রামের পটিয়ায় একটি ডায়িং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কেজিডিসিএল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2016, 07:49 PM

Updated : 20 Aug 2022, 11:49 AM

মঙ্গলবার পটিয়া উপজেলার দক্ষিণ হুলাইনে অবস্থিত শাহ আমানত নিটিং অ্যান্ড ডায়িংয়ের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানাও করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সংস্থার ম্যানেজার (ভিজিল্যান্স) প্রকৌশলী হাসান সোহরাব বলেন, প্রতিষ্ঠানটি অনুমোদিত চার টনের স্থলে সাড়ে ছয় টনের বয়লার ব্যবহার করছিল।

এছাড়া কারখানার আটটি বার্নারে অনুমোদনের চেয়ে বেশি গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে বলেও জানান পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) গৌতম বাড়ৈ, যিনি ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।