২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইঞ্জিন মেরামতের সময় বাসচাপায় শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পতেঙ্গায় ওয়ার্কশপে বাস মেরামতের সময় দুর্ঘটনাবশত বাহনটির নিচে চাপা পড়ে নিহত হয়েছেন এক শ্রমিক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2016, 12:18 PM

Updated : 20 Aug 2022, 11:48 AM

শনিবার গভীর রাতে পতেঙ্গার ১৫ নম্বর এলাকায় ‘পতেঙ্গা হোটেলের’ পেছনে একটি ওয়ার্কশপে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত রেজাউলের বাড়ি নগরীর ইপিজেড থানার কলসী দীঘিরপাড় এলাকায়। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, বাসের নিচে ইঞ্জিন মেরামত করছিলেন রেজাউল।

“বাস উঁচু করতে চাকায় আটকানো ‘স্ক্রু জাগ’ দুর্ঘটনাবশত সরে গেলে চাপা পড়েন তিনি।”

সহকর্মীরা রাত দেড়টার দিকে গুরুতর অবস্থায় রেজাউলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হামিদ।