ইন্টার্নশিপ ভাতার দাবিতে বেসরকারি মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ
ইন্টার্নশিপ ভাতার দাবিতে প্রবেশ পথে তালা দিয়ে বিক্ষোভ করেছে নগরীর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) এর মেডিকেল কলেজের বিদেশি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার নগরীর খুলশী এলাকার ফয়েজ লেক সংলগ্ন ইউএসটিসির প্রধান প্রবেশ পথে তালা দিয়ে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করে বলে জানিয়েছে পুলিশ।
খুলশী থানার এসআই রাম চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইন্টার্নশিপের সময়ে ১০ হাজার টাকা মাসিক ভাতার দাবিতে ইউএসটিসির মেডিকেল কলেজে বিদেশি শিক্ষার্থীরা কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছে।
পরে কর্তৃপক্ষ আগামী শনিবারের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা তালা খুলে দেয় বলে জানান পুলিশ সদস্য রাম চন্দ্র।
