ডবলমুরিংয়ে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামে ডবলমুরিং থানা এলাকায় ১০ হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তার আলী হোসেনের বাড়ি আনোয়ারা উপজেলার দুধকুমড়া গ্রামে।
ইদ্রিস আলী বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আলী হোসেনকে ধরা হয়। পরে তার কাছে একটি ব্যাগে ইয়াবাগুলো পাওয়া যায়।”
