চট্টগ্রামে ট্রেনে কেটে ব্যবসায়ীর মৃত্যু
চট্টগ্রাম নগরীর পোস্তারপাড় এলাকায় ট্রেনে কাটা পড়ে এক জুয়েলারি ব্যবসায়ী মারা গেছেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে পোস্তারপাড় এলাকা সংলগ্ন রেললাইন থেকে বিভূতিভূষণ বৈদ্যের (৬০) লাশ উদ্ধার করা হয় বলে জিআরপি থানার ওসি হিমাংশু দাশ রানা জানান।
নিহতের মেয়েজামাই উদীচী চট্টগ্রাম জেলার সহ-সাধারণ সম্পাদক জয় সেন জানান, তার শ্বশুর সকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন।
নগরীর দিদার মার্কেট এলাকায় বিভূতির একটি সোনার গহনার দোকান রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি হিমাংশু জানান।
