চট্টগ্রাম কলেজে ছাত্রমৈত্রীর মিছিল
চট্টগ্রাম কলেজে মিছিল করে জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জানিয়েছে ছাত্রমৈত্রী।
ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নের পর রোববার চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে মিছিল বের করে সরকারের শরিক দল ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্রমৈত্রী।
মিছিল শেষে ছাত্রমৈত্রীর চট্টগ্রাম কলেজ শাখার নেতা জয়নাল আবেদিনের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি ফারুখ আহমদ রুবেল, সাধারণ সম্পাদক সম্পদ রায়, সহ-সভাপতি শিবলি সাদিক ও সাইফুদ্দিন সুজন বক্তব্য রাখেন।
দীর্ঘদিন ধরে ইসলামী ছাত্রশিবিরের নিয়ন্ত্রণে থাকা কলেজটিতে সম্প্রতি অন্য ছাত্র সংগঠনগুলো কার্যক্রম পরিচালনা শুরু করেছে।
ছাত্রমৈত্রী নেতা রুবেল বলেন, “কলেজ প্রশাসনের যোগসাজসে স্বাধীনতবিরোধী শক্তি জামায়াত-শিবির এতদিন ধরে সাধারণ শিক্ষার্থীদের অবরুদ্ধ করে রাজনীতির নামে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল।”
