২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রামের মহসিন কলেজ শাখার সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 07:16 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

গ্রেপ্তার রেদোয়ানুল হক জিসানের (২৬) বিরুদ্ধে নাশকতার কয়েকটি মামলা রয়েছে বলে চান্দগাঁও থানার ওসি সৈয়দ আবু মোহাম্মদ শাজাহান কবীর জানান।

রোববার বিকালে নগরীর বহদ্দারহাট খাজা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

ওসি শাজাহান কবীর বলেন, জিসানের বিরুদ্ধে নগরীর চকবাজার থানায় নাশকতা- ভাংচুরসহ বিভিন্ন ঘটনায় চারটি মামলা রয়েছে। তাকে চকবাজার থানায় হস্তান্তর করা হবে।

জিসানের বাড়ি কক্সবাজার জেলায়।