৭ দিনে বিলবোর্ড সরানোর অনুরোধ মেয়র নাছিরের
ব্যক্তি মালিকানাধীন জায়গা, স্থাপনা ও ভবন থেকে সাত দিনের মধ্যে বিলবোর্ড-সাইনবোর্ডসহ এ ধরনের সব বিজ্ঞাপন সরিয়ে নিতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বৃহস্পতিবার সিসিসির জনসংযোগ বিভাগের কর্মকর্তা আবদুর রহিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান (ফাইল ছবি)
সিসিসি প্রতিদিনই নগরী থেকে অবৈধ বিলবোর্ড, ইউনিপোল ও সাইনবোর্ড অপসারণ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
