২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলের জমি উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় রেলের জমিতে অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 08:46 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের কাঞ্চননগর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে প্রায় আধা একর জমি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পূর্ব রেলের বিভাগীয় স্টেট অফিসার ইশরাত রেজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজন রেলের এসব জমিতে স্থাপনা তৈরি করে অবৈধভাবে দখল করে রেখেছিল।

অভিযানে কাঞ্চননগর রেলস্টেশনের কাছের এসব কাঁচা পাকা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।

উদ্ধার করা জমির আনুমানিক মূল্য পৌনে দুই কোটি টাকা বলে জানান পূর্ব রেলের কর্মকর্তা ইশরাত।