ইয়াবা পাচারে ‘জড়িত’ ৩ এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ
ইয়াবা পাচারের অভিযোগ উঠায় পুলিশের তিন উপ-পরিদর্শকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
file photo
সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম শহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্তে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।”
ঢাকা সিআইডিতে কর্মরত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরে সুপারিশ করা হয়েছে। অন্যদিকে সিএমপিতে কর্মরত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
সিএমপি কর্মকর্তারা জানান, তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে পিএসআই হিসেবে কর্মরত থাকাকালীন ইয়াবা পাচারের অভিযোগ উঠে। পরে অভিযোগের তদন্ত শুরু হয়।
