২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হয়ে গেল 'ডেল সলিউশন ফোরাম-২০১৬'

আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবসা প্রসারের সম্ভাবনা নিয়ে চট্টগ্রামে হয়ে গেল 'ডেল সলিউশন ফোরাম-২০১৬'।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 09:55 PM

Updated : 12 Apr 2022, 01:11 AM

মঙ্গলবার নগরীর হোটেল পেনিনসুলায় আয়োজিত এই ফোরামে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রযুক্তি পেশাজীবীরা অংশ নেন।                                                         

ফোরামে ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান বলেন, আধুনিক প্রযুক্তি আমাদের ব্যস্ত জীবনকে অনেক সহজ করে দিয়েছে।

ডেলের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো মুনাফা বাড়িয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারে।                     

অনুষ্ঠানে সামরিক ক্ষেত্রে ব্যবহারযোগ্য 'রাগেড পিসি' নামের একটি অত্যাধুনিক ল্যাপটপ উদ্বোধন করা হয়, যা বিরুপ পরিস্থিতিতেও দীর্ঘ সময় কাজ করতে পারে।                           

আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে নাচ, ফ্যাশন শো ও গান পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।