চট্টগ্রামে আগুনে পুড়েছে ৭ দোকান
চট্টগ্রামের এক্সস রোড ও পটিয়ায় আগুনে সাতটি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার সকালে এসব অগ্নিকাণ্ড ঘটে বলে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা প্রহ্লাদ সিংহ জানিয়েছেন।
“ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”
কাছাকাছি সময়ে নগরীর ডবলমুরিং থানার এক্সেস রোডে একটি কম্পিউটার ও একটি লেপ-তোষকের দোকানে লাগা আগুন আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি গাড়ি নিয়ন্ত্রণ করে।
এটিও বৈদ্যুতিক গোলোযোগে লাগা আগুন।
দুই দোকানের প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রহ্লাদ।
