২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ক্রীড়া সংগঠক ইকবাল মারা গেছেন

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আল্লামা মো. ইকবাল মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 08:48 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

সোমবার সকালে নগরীর নন্দন কানন ৩ নম্বর গলির নিজ বাসায় তার মৃত্যু হয়। মৃত্যকালে ইকবালের বয়স হয়েছিল ৫৮ বছর।

তার ভাতিজা তোফাজ্জল হোসেন জিকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৃত্যুর কিছুদিন আগে তিনি জন্ডিসে আক্রান্ত হন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদকের পাশাপাশি তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-রব) চট্টগ্রাম নগর কমিটির সভাপতিও ছিলেন।

আল্লামা ইকবাল বার কাউন্সিলের সদস্য ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুলের ছোট ভাই।

মঙ্গলবার সকালে লালদিঘী মাঠে ও হাটহাজারী উপজেলার ধলয় গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আল্লামা ইকবালের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সিটি করপোরেশনের মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন শোক জানিয়েছেন।