চট্টগ্রামে ফাঁসির আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম বিমানবন্দর এলাকা থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার সকালে গ্রেপ্তার মো. আশরাফ হোসেন (৩৬) এক বীমা কর্মকর্তাকে খুনের ঘটনায় দুই বছর আগে মৃত্যুদণ্ড পান।
র্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন বিদেশে পলাতক থাকার পর দুই সপ্তাহ আগে দেশে ফেরেন আশরাফ।
“সকালে ঢাকা থেকে বিমানে করে চট্টগ্রাম আসার পর বিমানবন্দর থেকে বের হওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়।”
২০০৪ সালের ২ এপ্রিল ফটিকছড়ির কারাবালা টিলার পাহাড়ি এলাকায় গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা নূর খালেক মাস্টার ছুরিকাঘাতে খুন হন।
২০১৪ সালের ১৯ অগাস্ট চট্টগ্রাম জন নিরাপত্তা ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতের বিচারক মো. মমিন উল্লাহ আসামি আশরাফকে মৃত্যুদণ্ড দেন।
ফটিকছড়ির আজিমপুর এলাকার বাসিন্দা মো. আশরাফও গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত ছিলেন। পরে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হয়েছিলেন বলে মামলায় বলা হয়েছিল।
র্যাব কর্মকর্তা ফাহিম বলেন, ২০০৯ সালে ফাহিম জামিনে ছাড়া পেয়ে দুবাই এবং পরে কাতার চলে যান।
