২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কন্টেইনারবাহী গাড়ির ধাক্কায় পোশাককর্মী নিহত

চট্টগ্রাম নগরীতে কন্টেইনারবাহী গাড়ির ধাক্কায় এক পোশাককর্মী মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 07:53 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

শনিবার সন্ধ্যায় নগরীর প্রি-পোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।

নিহত সেলিমা বেগম (৩৫) ইপিজেড এলাকার শিহান গার্মেন্টের কর্মী।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই শফিকুল বলেন, সন্ধ্যায় প্রি-পোর্ট এলাকায় রাস্তা পার হওয়ার সময় ওই গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন সেলিমা। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত সেলিমাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।