চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে একব্যক্তি নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার এএসআই মনোরঞ্জন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৫০ বছর বয়সী লোকটির মৃত্যু হয়।
লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতারের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
