সীতাকুণ্ডে দুর্ঘটনায় বাস চালকের সহকারী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাড়কে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।
নিহত মো. মোস্তাফা (৪০) কেয়া পরিবহন নামে একটি বাসের চালকের সহকারী।
পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী কেয়া পরিবহনের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ডিভাইডারের ওপর ওঠে যায়।
এতে চালকের সহকারী মোস্তফা ঘটনাস্থলেই মারা যায়।
