২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডিএর সাবেক চেয়ারম্যান মাহমুদের মৃত্যু

চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান মাহমুদ উল ইসলাম মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 02:15 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

সোমবার রাতে বন্দর হাসপাতালে ৮৭ বছর বয়সী এ প্রকৌশলীর মৃত্যু হয় বলে তার ছেলে মহিউল ইসলাম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বার্ধক্যজনিত কারণে গত ২৫ ডিসেম্বর থেকে তিনি হাসপাতালে ছিলেন।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে মাহমুদ উল ইসলামের প্রথম জানাযা হয়। দুপুরে জমিয়াতুল ফালাহ মসজিদে দ্বিতীয় জানাযা শেষে দাফনের মরদেহ নিজগ্রাম রাউজানের কোয়াপাড়ায় নিয়ে যাওয়া হবে।

দুই মেয়ে ও এক ছেলের জনক মাহমুদ উল ইসলাম ১৯৮২ সালে চট্টগ্রাম বন্দর এবং ১৯৮৪-৮৫  সালে সিডিএ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

১৯৮৭ সালে অবসর নেওয়ার পর মৃত্যুর আগ পর‌্যন্ত তিনি বন্দর রক্ষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।