২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফুটপাত দখলের দায়ে জরিমানা

চট্টগ্রামে ফুটপাতে মালামাল রেখে প্রতিবন্ধকতা তৈরি ও দোকানের সামনে ময়লা-আবর্জনার স্তূপ রাখায় আট জনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2016, 06:53 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

রোববার দুপুরে নগরীর চেরাগী পাহাড়, ডিসি হিল, লাভলেইন ও কাজীর দেউড়িতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) চালানো এ অভিযানের নেতৃত্ব দেন সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফুটপাতে দোকানের মালামাল রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি ও দোকানের সামনে ময়লা-আবর্জনার স্তূপ রাখায় তাদের এই জরিমানা করা হয়েছে।

নগরীর ফুটপাত পথচারীবান্ধব রাখা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাফর।