২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম রেলস্টেশন কলোনিতে আগুন

চট্টগ্রামের আইস ফ্যাক্টরি সড়কের রেলওয়ে স্টেশন কলোনিতে আগুনে পুড়ে গেছে কয়েকটি আধাপাকা ঘর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 01:55 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

শনিবার বেলা পৌনে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের আটটি গাড়ি ঘটনাস্থলে যায়।

বেলা পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, “আগুনে তিনটি সেমিপাকা বসতঘরের কয়েকটি কক্ষ পুড়ে গেছে।”

বিদ্যুতের গোলযোগ থেকে আগুন লেগে থাকতে পারে বলে জানান তিনি।

আবদুল মালেক তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।