২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেনের পথে গাড়ি, নিহত ১

চট্টগ্রামের ফৌজদারহাটে রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে চালকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 11:53 AM

Updated : 25 Apr 2022, 02:22 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রাম রেলওয়ের থানার ওসি হিমাংশু দাশ রানা জানান।  

নিহত মো. আনোয়ার হোসেনের (৩৫) বাড়ি কুমিল্লার চান্দিনা থানার বোয়ালিয়া পাড়ায়।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকামুখী সুবর্ণ এক্সপ্রেস সকালে ওই রেলক্রসিং অতিক্রমের সময় প্রাইভেটকারটির রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় ট্রেনের ধাক্কায় বাহনটি দুমড়ে-মুচড়ে যায়।”

প্রাইভেটকারের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ‍মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান।