পটিয়ায় নৌকার জয়
চট্টগ্রামের পটিয়া পৌরসভায় মেয়র পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক মো. হারুনুর রশিদ।
রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলম বুধবার রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নৌকা প্রতীকে হারুনুর রশিদ পেয়েছেন ১২ হাজার ৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তৌহিদুল আলম ধানের শীষ প্রতীকে পেয়েছেন সাত হাজার ৫৩৫ ভোট।
অপর প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শামসুল আলম মাস্টার লাঙ্গল প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৫০১ ভোট।
পটিয়ায় ১৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়; ভোটার ছিল ৩২ হাজার ৯৭০ জন।
