২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে আ. লীগ প্রার্থী জয়ী

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সেলিমুল হক চৌধুরী। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 10:08 PM

Updated : 22 Aug 2022, 02:23 PM

বাঁশখালী পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান বুধবার রাতে ফল ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নৌকা প্রতীকে সেলিমুল হক চৌধুরী পেয়েছেন ১৩ হাজার ৩৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কামরুল ইসলাম হোসাইনি পেয়েছেন ছয় হাজার ৩৫০ ভোট।

বাঁশখালীতে ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়; ভোটার ছিল ২৩ হাজার ৭৯৩ জন।

পৌরসভা নির্বাচনের আরও খবর