চট্টগ্রামে বাবাকে হত্যাচেষ্টায় ব্যবসায়ী গ্রেপ্তার
চট্টগ্রামে বাবাকে হত্যাচেষ্টার অভিযোগে এক গাড়ি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোলায়মান বায়েজিদ বোস্তামী থানার ওয়াজেদিয়া এলাকার আব্দুল হকের ছেলে। নগরীর আগ্রাবাদ এলাকায় একুশে এন্টারপ্রাইজ নামে গাড়ির শো-রুম রয়েছে তার।
সোলায়মানের বাবার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় জানিয়ে ওসি মহসিন বলেন, পাঁচ মেয়ে ও এক ছেলের বাবা আব্দুল হক আগে কাতার প্রবাসী ছিলেন। দেশে ফিরে বাড়ি করে ছেলেকে ব্যবসা করার জন্য টাকা দেন তিনি।
“সম্প্রতি সোলায়মান তার বাবার কাছ থেকে আরও টাকা দাবি করে সব সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন।”
এ নিয়ে ১৫ ডিসেম্বর সোলায়মান তাকে মারধর করে গলা টিপে হত্যার চেষ্টা করেছে বলে গত রোববার পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন আব্দুল হক।
এরপর থেকে সোলায়মান পলাতক ছিলেন।
“তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় রাতে টেক্সটাইল গেইট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়,” বলেন ওসি।
