চট্টগ্রামে বস্তাভরতি গাঁজাসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামের সিটি গেইট এলাকা থেকে ৮৯ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তার দুজন হলেন- গাড়ির চালক হাসান মিয়া (২০) ও তার সহযোগী আবদুল আজিজ (২১)।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে বস্তাভরতি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজনকে আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান আসলাম খান।
