২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস করল চট্টগ্রাম কোস্টগার্ড

চলতি বছরে বিভিন্ন সময়ে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 08:11 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

রোববার চট্টগ্রামের ইছানগরে কোস্টগার্ড কেন্দ্রে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংসকরা মাদকদ্রব্যের মধ্যে ছিল- ৩৫ হাজার পিস ইয়াবা, সাড়ে ১০ হাজার বোতল বিদেশি এবং দুই হাজার ১৪০ বোতল বিভিন্ন ধরনের দেশি মদ।  

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন।

কোস্টগার্ড জানিয়েছে, চলতি বছরে কোস্টগার্ড পূর্বজোন সাড়ে ১৩ লাখ পিস ইয়াবা, আড়াই হাজার লিটার বাংলা মদ, ২৩ হাজার বোতল বিদেশি মদ ছাড়াও বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ ১৭৪ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকার অবৈধ মালামাল উদ্ধার করেছে।