চট্টগ্রামে বাসের ধাক্কায় অটোরিকশা আরোহী নিহত
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানা এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশা আরোহী এক যুবক নিহত হয়েছে।
নিহত মো. আরিফ (৩০) আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকার আবদুল খালেকের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
এতে গুরুতর আহত আরিফকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, যেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মইজ্জ্যারটেক এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার আরোহী আরিফ গুরুতর আহত হন।
“দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে আনার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
