২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাজারে সন্দেহজনক ঘোরাফেরায় ৬ মাদ্রাসা ছাত্র আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভাণ্ডার দরবার শরীফের ওরশ চলাকালে মাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় ছয় মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 09:48 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

ফটিকছড়ির থানার এসআই মো. ছাদেক জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ফটিকছড়ির জিয়াউল হক মাইজভাণ্ডারীর বার্ষিক ওরশ চলাকালে মাজার এলাকার হক মঞ্জিলের সামনে থেকে তাদের আটক করা হয়।

সন্দেহজনক গতিবিধির কারণে তাদের আটক করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে

জানান তিনি।

আটক কারও নাম তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও এদের মধ্যে তিনজন ফটিকছড়ির নাজিরহাট মাদ্রাসার ও বাকি তিনজন হাটহাজারী মাদ্রাসার ছাত্র বলে জানান এসআই ছাদেক।

তিনি বলেন, “আটকদের ছাত্রদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। যাচাই-বাছাইয়ের পর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"