২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৪ ফিলিং স্টেশনকে জরিমানা

পরিমাপে কম দেওয়ার অপরাধে চট্টগ্রামে চারটি ফিলিং স্টেশনকে মোট ছয় লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 08:17 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

বৃহস্পতিবার বিএসটিআই ও র‌্যাবের যৌথ এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

ম্যাজিস্ট্রেট সারোয়ার জানান, পেট্রোল, ডিজেল ও অকটেন পরিমাপে কম দেওয়ার অপরাধে নগরীর অলংকার মোড়, খুলশী, লালখান বাজার ও সিটি গেইট এলাকার চার ফিলিং স্টেশনকে ছয় লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এর মধ্যে অলংকার মোড়ের বন্দরগাঁও ফিলিং স্টেশনকে তিন লাখ ও খুলশী এলাকার শাহ আমিন উল্লাহ ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া লালখান বাজার এলাকার এসএইচ খান ফিলিং স্টেশনকে ৭৫ হাজার ও সিটি গেইট এলাকার মীর সিএনজি ও ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।