চট্টগ্রামে অভিযানে যৌন উত্তেজক ওষুধ জব্দ
অভিযানে গিয়ে এবার পানের দোকান থেকে বিক্রি নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ ও কনডম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার নগরীতে পরিচালিত এ অভিযানে ফুটপাত থেকে সাতটি ‘সর্বরোগের মহৌষধের’ দোকানও উচ্ছেদ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর কোতোয়ালি থানার পুরাতন গির্জা এলাকায় ছয়টি পানের দোকান থেকে চার কার্টন যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়েছে।
অ্যাপ্রোন পরা এক নারী এই সরকারি কনডমগুলো সরবরাহ করত বলে জিজ্ঞাসাবাদে হামেদ জানিয়েছে।
এছাড়াও শহীদ মিনার এলাকায় ফুটপাতে থাকা সর্বরোগের মহৌষধের সাতটি দোকান উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের গাড়ি দেখে এসময় দোকানিরা চম্পট দেয় বলে জানান ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
এসময় নানা রোগের ওষুধ হিসেবে বিক্রির জন্য রাখা ১০ কার্টন ওষুধ জব্দ করা হয়।
