২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রঙিন ফেস্টুন: সাতকানিয়ায় আ. লীগ প্রার্থীকে সর্তকতা

রঙিন ফেস্টুন পাওয়ায় চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ জোবায়েরকে ‘মৌখিকভাবে’ সর্তক করেছেন রিটার্নিং কর্মকর্তা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 12:04 AM

Updated : 22 Aug 2022, 02:18 PM

রোববার বিকালে ওই মেয়র প্রার্থীকে সর্তক করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সাতকানিয়ার ইউএনও ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ।

তিনি বলেন, “পৌর সদরে ইলেকট্রিক পোলের সঙ্গে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর একটি রঙিন ফেস্টুন পাওয়া যায়। খোঁজ নিয়ে জেনেছি, সেটা নির্বাচনের আগে লাগানো।

“মনোনয়ন প্রত্যাশীরা দোয়া চেয়ে যেরকম ফেস্টুন লাগায় এটি ছিল সেরকম। ফেস্টুনটি অপসারণ করা হয়েছে। রঙিন আর কোনো ফেস্টুন থাকলে ওই মেয়র প্রার্থীকে নামিয়ে ফেলতে বলেছি। তাকে মৌখিকভাবে সর্তক করা হয়েছে।”