২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খালে অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামের বোয়ালখালীর একটি খাল থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2015, 02:02 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাকপুরা এলাকার রায় খাল থেকে ২০ থেকে ২২ বছর বয়সী ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয় বলে বোয়ালখালী থানার ওসি শামসুল ইসলাম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “লাশের শরীরের কোনো কাপড় ছিল না। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”

জোয়ারের পানিতে লাশটি ভেসে এসে আটকে ছিল বলে ধারণা করেন ওসি শামসুল।