২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় ইয়াবা ও অস্ত্রসহ জামায়াতকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ জামায়াতে ইসলামীর এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2015, 04:42 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

শনিবার ভোররাতে পৌর এলাকার রোজমোর পাড়ায় নিজ বাড়ি থেকে সরওয়ার কামাল ওরফে পাগলা সরুকে (৩৭) গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, বাড়িটি থেকে ২০০ ইয়াবা, দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, রাম দা ও কিরিচ উদ্ধার করা হয়।

সরওয়ারের বিরুদ্ধে নাশকতা, অস্ত্র, হত্যাসহ ২০টির মতো মামলা আছে বলে ওসি জানান।