২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিডিএ’র অভিযান

চট্টগ্রামে চকবাজার থানার কাপাসগোলা এলাকা থেকে দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 06:47 PM

Updated : 22 Aug 2022, 02:09 PM

সোমবার দুপুরের এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সিডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন ওয়ান নু।

কিন ওয়ান নু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনুমোদন না থাকায় ও খাল দখল করে ভবন নির্মাণ করায় কাপাসগোলা এলাকায় দুটি দ্বিতল ভবন উচ্ছেদ করা হয়েছে।

দুটি ভবনের একটি হিজড়া খালের উপর, আরেকটি সড়কের উপর থাকায় ভবন মালিকদের বেশ কয়েকবার স্থাপনা দুটি ভেঙে ফেলার নোটিস প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

“নোটিস দেওয়ার পরও কাজ না হওয়ায় আজকে অভিযানে ভবন দুটি উচ্ছেদ করা হয়েছে।”