২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়তলীতে কারখানার মেশিনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পাহাড়তলীতে কারখানায় মেশিনে কাটা পড়ে মারা গেছেন এক শ্রমিক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 01:58 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

সোমবার সকাল ৯টার দিকে দুলালাবাদে ‘আজম সাহেবের লোহা কাটার ডিপো’তে এ দুর্ঘটনা ঘটে বলে পাহাড়তলী থানার এসআই শাহাদাত হোসেন জানান।

নিহত রাব্বানীর (৩২) গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়ায়।

পাহাড়তলীর সাগরিকা মুরগির ফার্ম এলাকায় থাকতেন তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই শাহাদাত বলেন, “লোহারপাত কাটার মেশিনে কাজ করার সময় দুর্ঘটনাক্রমে রাব্বানীর হাতসহ শরীরের উপরের কিছু অংশ কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”