২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের চরলক্ষ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে এক নির্মাণ শ্রমিক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 07:45 PM

Updated : 22 Aug 2022, 02:09 PM

রোববার নগরীর কর্ণফুলী থানার চরলক্ষ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এ এস আই পংকজ বড়ুয়া।

নিহত মনির আহমদ (৪৭) চরলক্ষ্যা এলাকার জাফর মেম্বারের বাড়ির আবুল হোসেনের ছেলে।

পংকজ বড়ুয়া জানান, নিহত মনির চরলক্ষ্যা এলাকার ইছানগর এলাকার হাজি ওসমান গণির নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

বেলা ১২টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।