চন্দনাইশে বাসের ধাক্কায় অটো আরোহী নিহত
চট্টগ্রামের চন্দনাইশে বাসের ধাক্কায় অটোরিকশা আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার সকালে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে দোহাজারী হাইওয়ে থানার এসআই আনোয়ার হোসেন জানান।
নিহত সাজ্জাদ হোসেনের (৪০) বাড়ি উপজেলার পশ্চিম এলাহাবাদ এলাকায়।
সাজ্জাদ রওশনহাট থেকে অটোরিকশায় করে পটিয়ার দিকে যাচ্ছিলেন বলে জানান এসআই আনোয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কক্সবাজারগামী একটি ভলবো বাস সামনে থেকে ধাক্কা দিলে অটোতে থাকা সাজ্জাদ ঘটনাস্থলেই মারা যান।”
