২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ দুই আরোহী নিহত ও আরও দুজন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 05:42 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

এরা হলেন- মরিয়ম বেগম (৫৫) ও শ্রীপদ জলদাস (৩৮)।তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের একাত্তর পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি স্বপন কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে নগরীর দিকে যাওয়ার সময় একটি অটোরিকশার সঙ্গে একাত্তর পুকুর পাড় এলাকায় একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চার যাত্রী আহত হন।

“আহতদের মধ্যে মরিয়ম বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান শ্রীপদ।”

এ ঘটনায় পিকআপ ভ্যানের চালককে আটক করা যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা স্বপন।