২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আগুনে পুড়ে এক শিশু নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 12:31 AM

Updated : 22 Aug 2022, 02:08 PM

বৃহস্পতিবার রাতে উপজেলার মধ্যম সোনাইছড়ি শীতলপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে দমকল বাহিনীর কর্মকর্তার জানান।

নিহত- সানজিদা বেগম (৮) ওই এলাকার বাদশা মিয়া ড্রাইভারের মেয়ে।

কুমিরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আব্দুল্লাহ হারুন পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৯টার দিকে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।

“রাতে সানজিদাকে ঘুম পাড়িয়ে তার বাবা-মা দরজায় তালা দিয়ে বাইরে যায়। এসময় মশার কয়েল থেকে ঘরে আগুন লাগে। এতে শিশুটি মারা যায়।”

আগুনে একটি মুদি ও একটি চায়ের দোকানও পুড়ে যায় বলে জানান তিনি।  

রাত পৌনে ১১টার দিকে কুমিরা ফায়ার স্টেশনের দুইটি গাড়ি গিয়ে আগুন নেভায়।