২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ৩১০ টন আর্ট পেপার আটক

চট্টগ্রাম বন্দর থেকে আমদানি নিষিদ্ধ ৩১০ টন আর্ট পেপারসহ ১৫টি কন্টেইনার আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 04:10 PM

Updated : 22 Aug 2022, 02:07 PM

বুধবার বন্দরের সিসিটি ইয়ার্ড থেকে কন্টেইনারগুলো আটক করা হয় বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আর্ট পেপার আমদানির অনুমোদন না থাকার পরও নীলফামারীর উত্তরা ইপিজেড’র একটি প্রতিষ্ঠান নিয়ম বহির্ভূতভাবে চীন থেকে পণ্যগুলো আমদানি করে।

"কোয়েস্ট একসেসরিজ (বিডি) লিমিটেড নামের ওই প্রতিষ্ঠান বন্ড সুবিধার আওতায় বিভিন্ন আয়তনের ৩১০ টন আর্ট পেপার আনে, যার মূল্য প্রায় দুই কোটি টাকা।"

আমদানির ক্ষেত্রে সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান ‘রয়েল টেকনোজোন’ কোয়েস্ট একসেসরিজকে সহায়তা দেয়।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তা জাকির বলেন, ২০০৮ সালে সব ধরনের আর্ট পেপার আমদানি নিষিদ্ধ করে সরকার। নিষিদ্ধ করার পরও এসব আর্ট পেপার আমদানি করায় সেগুলো আটক করা হয়।