বিএনপি-জামায়াতের ৩০ কর্মীসহ গ্রেপ্তার ২০০
চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৩০ কর্মীসহ ২০০ জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।
এছাড়া পরোয়ানাভুক্ত ও অন্যান্য মামলায় অারও ১০৬ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ শাখার সহকারী কমিশনার কাজেমুর রশিদ জানান, নগরীতে বিএনপি-জামায়াতের সাত কর্মীসহ ৭১ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, বায়েজিদ বোস্তামী ও চকবাজার থানা এলাকা থেকে বিএনপি ও ছাত্র শিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পরোয়ানাভুক্ত ও অন্যান্য মামলায় আরও ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
