২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা

চট্টগ্রাম নগরীর কদমতলী, চাক্তাই ও আসাদগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সনদ ও প্রয়োজনীয় পরিমাপক যন্ত্র না থাকায় ২৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে মামলা করেছে বিএসটিআই।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 06:09 PM

Updated : 22 Aug 2022, 01:56 PM

সোমবার বিএসটিআইয়ের সহকারী পরিচালক প্রকৌশলী মো. রেজাউল করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পরে বিএসটিআইয়ের পরিদর্শক মো. সাইফুর রহমান বাদি হয়ে, চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘দি স্ট্যান্ডার্ডস অব ওয়েটস অ্যান্ড মেজার্স অর্ডিন্যান্স- ১৯৮২’র আওতায় মামলাগুলো করেন।

বিএসটিআইয়ের আঞ্চলিক পরিচালক মো. সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

সাইদুল জানান, কদমতলি এলাকার কর্ণফুলী অয়েল এজেন্সি ও রওশন অয়েল এজেন্সি, ডিটি রোডের সোহেল অটোমোবাইলস ও প্রান্ত অটোমোবাইলস এবং চাক্তাইয়ের মদিনা অয়েল এজেন্সির বিরুদ্ধে লিটার পরিমাপক যন্ত্র না থাকায় মামলা করা হয়।

এছাড়া কেজি বাটখারা ও বীমস্কেল সনদ না থাকায় আসাদগঞ্জের মো. আবুল হাশেম সওদাগর, এম আলী অ্যান্ড ব্রাদার্স, কোরবান আলী সওদাগর, ছালমা আলম, সুবীল কান্তি বড়ুয়া, এস এম ভি ট্রেডার্স, রাতুল তড়িত, রতনু অ্যান্ড ব্রাদার্স, সুকোমল বড়ুয়া, হাজী আব্দুস সাত্তার, আনোয়ার ট্রেডার্স ও নাফিজা ট্রেডিংয়ের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলা করা হয় চাক্তাই এলাকার উমাচরণ কর্মকার, হাজী আহম্মদ অ্যান্ড সন্স, শাহ আমানত এন্টারপ্রাইজ, তারেক অ্যান্ড ব্রাদার্স, খাজা স্টোর, ভাই ভাই ট্রেডিং, বি কে টি ও কাজী সগির স্টোরের বিরুদ্ধে ।