২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়া-লোহাগাড়ায় জামায়াতের ৫০ জন গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর অর্ধশত কর্মী-সমর্থককে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 12:03 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

জামায়াতের সেক্রেটারি জেনারেল যুদ্ধাপরাধী আলী আহসান মো. মুজাহিদের আইনি কার্যক্রমের চূড়ান্ত নিষ্পত্তির আগে এই গ্রেপ্তার অভিযান চলে।  

সাতকানিয়া ও লোহাগাড়ায় দলটির শক্ত অবস্থান রয়েছে।

লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময়ে নাশকতা মামলায় পলাতক ও তালিকাভুক্ত আসামি বলে জানান তিনি।

এদিকে লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি শাহজাহান।

এদিকে জামায়াত-শিবিরের ৫০ কর্মী ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আরও ২৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাসান।

এদের মধ্যে ১৮৭ জন পরোয়ানাভুক্ত আসামি বলে জানান তিনি।