২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লাখ টাকার জালনোটসহ গ্রেপ্তার ১ 

চট্টগ্রামের চান্দগাঁওয়ে এক লাখ টাকার জালনোট ও নোট তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 02:20 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

গ্রেপ্তার সৌরভ বিশ্বাসের (৩৫) বাড়ি বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে।

মঙ্গলবার গভীর রাতে কাজীর হাট ও চর রাংগামাটিয়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে চাঁন্দগাও থানার এসআই কামাল আব্বাস জানান।

তিনি বলেন, “রাতে গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে কাজীর হাটের একটি হোটেলের সামনে থেকে ৩১টি এক হাজার টাকার জালনোটসহ সৌরভকে গ্রেপ্তার করা হয়।

“পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চর রাংগামাটিয়া এলাকায় সৌরভের মালিকানাধীন কম্পিউটারের দোকান থেকে ৭২টি এক হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।”

ওই দোকানের স্ক্যানার, মনিটর, সিপিও, প্রিন্টারসহ জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে এসআই কামাল জানান।