২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২৩০০ ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের বাকলিয়ায় আলাদা দুটি অভিযানে দুই হাজার ৩০০ ইয়াবা জব্দ ও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 01:02 PM

Updated : 22 Aug 2022, 01:51 PM

সোমবার গভীর রাতে তুলাতলী ও জেরাত ফ্যাশন এলাকায় এসব অভিযান চালানো হয় বলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, জেরাত ফ্যাশন এলাকা থেকে মো. ইদ্রিস (২৫) নামে এক যুবককে গ্রেপ্তারের পর তার তার শরীর তল্লাশি করে ৩০০ ইয়াবা পাওয়া যায়।

ইদ্রিস ইয়াবাগুলো বিক্রির জন্য টেকনাফ থেকে চট্টগ্রাম নিয়ে এসেছিল বলে জানান ওসি।

অন্যদিকে তুলাতলি এলাকায় টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে জয়নাল হোসেন (২০), আবু তাহের (২৩) ও নুরুল আমিন (২৯) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

“ট্রাকচালক নুরুল আলমের আসনের পেছনে একটি বাক্স থেকে এবং জয়নাল ও তাহেরের শরীর তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়,” বলেন ওসি মহসিন।

গ্রেপ্তার জয়নাল ও তাহের সহোদর বলে জানান তিনি।