২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার চট্টগ্রাম যাচ্ছেন রাষ্ট্রপতি

একদিনের সফরে মঙ্গলবার চট্টগ্রাম যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 08:54 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ শাখার তথ্য অনুসারে, সকালে রাষ্ট্রপতি ঢাকা থেকে হেলিকপ্টারে করে চট্টগ্রামে পৌঁছে সরাসরি নগরীর হালিশহরে সেনাবাহিনীর আর্টিলারি ইউনিটের এক অনুষ্ঠানে অংশ নেবেন।

এরপর বেলা ৩টা ২৫ মিনিটে নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দির পরিদর্শনে যাবেন রাষ্ট্রপতি।

বাংলাদেশ বৌদ্ধ সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সুজিত বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই প্রথমবারের মত রাষ্ট্রপতি আবদুল হামিদ বৌদ্ধ বিহার পরিদর্শনে আসছেন।

“বৌদ্ধ মন্দির পরিদর্শন করে মন্দির প্রাঙ্গনে একটি গাছের চারা রোপন করার কথা রয়েছে রাষ্ট্রপতির।”