২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৪৬০০ ইয়াবাসহ আটক ২

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চার হাজার ৬০০ ইয়াবাসহ দুই যাত্রীকে আটকের খবর জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 03:09 PM

Updated : 22 Aug 2022, 01:50 PM

অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ-পরিচালক আসলাম খান জানান, সোমবার ভোরে বাকলিয়ার শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী এস আলম পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় অধিদপ্তরের একটি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এসময় চার হাজার ৬০০ ইয়াবাসহ সাইয়েদ মিয়া (৩৫) ও মর্জিনা বেগম (২০) নামের দুইজনকে আটক করা হয়। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।”

এ ঘটনায় বাকলিয়া থানায় অধিদপ্তরের কোতোয়ালি অঞ্চলের এক কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন বলেও জানান তিনি।