২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলি ইপিজেডে ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রামে কর্ণফুলি ইপিজেডে বিদেশি মালিকানার একটি আসবাবপত্র তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 12:19 PM

Updated : 22 Aug 2022, 01:51 PM

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ইপিজেডের দুই নম্বর সেক্টরে তাইওয়ানের ট্রেনডেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজে আগুন লাগে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফজলুর রহমান জানান, আগ্রাবাদ ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি প্রায় এক ঘণ্টার চেষ্টায় সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

“এতে আহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির জানা যায়নি।”

বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ধারণা ।