সীতাকুণ্ডে বাস দুর্ঘটনায় চালকের সহকারী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকের সহকারী নিহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ।
বার আউলিয়া ফাঁড়ির পরিদর্শক মো. শহীদুল্লাহ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় রাস্তার পাশে কাত হয়ে পড়ে বাসটি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থলে আনুমানিক ২৫ বছর বয়সী চালকের সহকারী নিহত হন।
বাসটি বসুরহাট থেকে চট্টগ্রাম যাচ্ছিল জানিয়ে শহীদুল্লাহ বলেন, দুর্ঘটনায় আহত ১০ জনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
